​বানারীপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় ইতালী প্রবাসী শাহিন খোকন

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৩:১৫:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৩:১৫:৫৪ অপরাহ্ন

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: 

বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়তে চান উপজেলা বিএনপির সদস্য ইতালী প্রবাসী শাহিন খোকন। ইতোমধ্যে তিনি পৌরবাসীকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে প্রার্থীতার জানান দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি পৌরবাসীকে ঈদ-উল ফিতরের এ শুভেচ্ছা জানান।

পৌরসভা নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও বানারীপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের আগাম নির্বাচনী তৎপরতা শুরু হয়ে গেছে। এর মধ্যে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে বানারীপাড়া বন্দর বাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব, ইতালী প্রবাসী আলহাজ্ব শাহিন খোকনের নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। 

 আসন্ন পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থী হিসেবে ইতোমধ্যে তিনি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষ প্রতীকের পক্ষে পৌরসভার  ৩নং ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লার ভোটারদের দ্বারে দ্বারে নির্বাচনী প্রচারণায় গিয়ে ভদ্রচিত আচরণ, সুমিষ্টব্যবহার, বাচনভঙ্গি ও হৃদয়াঙ্গম উপস্থাপনের মাধ্যমে তিনি তাদের আস্থা অর্জন করেছেন। তিনি মালয়েশিয়া,সৌদিআরব, ইতালী,সিঙ্গাপুর ও জার্মানসহ

পৃথিবীর উন্নত-সমৃদ্ধ বহু দেশ ভ্রমণ করে যে  অভিজ্ঞতা অর্জন করেছেন তা কাজে লাগিয়ে পৌর এলাকার উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করতে চান। বানারীপাড়া পৌর শহরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা 
শাহিন খোকনের 

প্রয়াত পিতা দেলোয়ার হোসেন মেম্বর বন্দর বাজারের  বিশিষ্ট ব্যবসায়ী ও বানারীপাড়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত জননন্দিত ইউপি সদস্য ছিলেন।
শাহিন খোকনের বড় ভাই বানারীপাড়া বন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম মিয়া ও ছোট ভাই বন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক শফিকুল আলম রিপন। তাদের গোটা পরিবার জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। উদার ও 

স্বচ্ছ রাজনৈতিক কর্মকান্ডের কারনে সর্বমহলে তাদের গ্রহণযোগ্যতা রয়েছে। সজ্জন, সদালপি,মিষ্টভাষী ও পরোপকারী হিসেবে তারা সমাদৃত। 
এ প্রসঙ্গে শাহিন খোকন বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার অভিপ্রায়ে কাউন্সিলর পদে নির্বাচন করতে চাই। আগামী পৌরসভা নির্বাচনে  জনগণের অকুন্ঠ সমর্থনে আমি কাউন্সিলর নির্বাচিত হতে পারলে ৩ নম্বর ওয়ার্ডকে উন্নত-সমৃদ্ধ আলোকিত এক তিলোত্তম ওয়ার্ডে রূপান্তর করবো ইনশাআল্লাহ্।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]