বিয়েবাড়ির আলোকসজ্জার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০১:০৩:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০১:০৩:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের তাহিরপুরে বিয়েবাড়ির আলোকসজ্জার বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে সুজিত বর্মন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল প্রায় ৭টার দিকে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর থানাসংলগ্ন পাড়া খলাহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজিত বর্মন ওই গ্রামের সত্যময় বর্মনের ছেলে।

 
তাহিরপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্য তাহিরপুর গ্রামের অনিল বর্মনের বাড়িতে তার শ্যালিকা প্রিয়া বর্মনের বিয়ে উপলক্ষে রোববার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের জন্য বাড়ির চারপাশে আলোকসজ্জা করা হয়েছিল। সোমবার সকালে বাড়ির আঙিনায় টানানো আলোকসজ্জার বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পর্শ করলে সুজিত বর্মন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার শরীরের কিছু অংশ পুড়ে যায় বলে জানা গেছে।


তাহিরপুর থানা উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, বিয়ে বাড়ির আলোকসজ্জার বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]