ইরানি হামলায় ইসরাইলে নিহত ১৩, আহত ১৯২৯

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১২:৩৫:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১২:৩৫:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে গত সপ্তাহ থেকে চলমান সংঘাতে ইসরাইলে চালানো ইরানি হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ১ হাজার ৯২৯ জন আহত হয়েছে। এ তথ্য জানিয়েছে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

 
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় আরও ১৫৭ জন আহত হয়েছে। বর্তমানে আহতদের মধ্যে প্রায় ১১২ জন হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।


স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরাইলিদের সতর্কতার সঙ্গে বোম্ব শেল্টারগুলোতে যাওয়ার আহ্বান জানিয়েছে। তবে দৌড়ে বা তাড়াহুড়া করে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় অনেকেই আহত হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

 
এদিকে, ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রয়েছে। তারা বলেছে, হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষাব্যবস্থা কার্যকরভাবে কাজ করছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]