মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা করা যুক্তরাষ্ট্র-ইসরাইলের প্রতি চ্যালেঞ্জের বার্তা

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১০:২১:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১০:২১:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে বেছে নেওয়া দেশটির ধর্মীয় নেতৃত্বের পক্ষ থেকে ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি এক ধরনের প্রতিরোধের বার্তা—এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির রাজনৈতিক বিশ্লেষক রামি খৌরি আল জাজিরাকে বলেন, “এটি এক ধরনের চ্যালেঞ্জের বার্তা। যেন তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে বলছে—‘তোমরা আমাদের ব্যবস্থাকে সরিয়ে দিতে চেয়েছিলে? এবার দেখো! আমরা এমন একজনকে বেছে নিয়েছি, যিনি তার নিহত বাবার চেয়েও বেশি কঠোর অবস্থানের মানুষ।’”

তিনি আরও বলেন, “এটি ধারাবাহিকতারও একটি ইঙ্গিত। ভবিষ্যতে এর ফলাফল কী হয়, তা এখন দেখার বিষয়।”

বিশ্লেষকদের মতে, মোজতবা খামেনিকে নেতৃত্বে আনা ইরানের রাজনৈতিক ও ধর্মীয় কাঠামোর ভেতরে বিদ্যমান শক্ত অবস্থানের প্রতিফলন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]