কাউখালীতে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট সহ ইয়াবা ব্যবসায়ী রমজান গ্রেফতার

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০১:৪৮:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০১:৪৮:০৪ পূর্বাহ্ন
 
কাউখালী প্রতিনিধি।
 
পিরোজপুরের কাউখালীতে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও ডিলার রমজান ও তার সহযোগী সায়েমকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
 
 থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী থানার এসআই মাসুদ আল মামুন ও এস আই রাকিব হাসান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ মার্চ) রাতে অভিযান পরিচালনা করে উপজেলার আমরাজুরী ইউনিয়নের কুমিয়ান ইট বাটা সংলগ্ন এলাকা থেকে মকবুল সরদারের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডিলার রমজান (৩৮)কে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ও তার মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সহায়তাকারী উপজেলা সদরের কেউন্দিয়া গ্রামের শাখায়াত মোল্লার ছেলে সায়েম (২১)কে আটক করে।
 
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, থানায় মামলা হয়েছে। মাদক ব্যবসায়ী রমজানে কাছে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। রবিবার আসামিদের পিরোজপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]