হোসেনপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০১:৩৫:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০১:৩৫:২০ পূর্বাহ্ন
 
 
মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:
 
কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে “আজকের  পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার,সুরক্ষিত হোক নারী ও কণ্যার  অধিকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
 
 উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা।আরো উপস্থিত ছিলেন 
 
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রাশেদুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তানভীর হাসান জিকো,যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, সাবেক অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল ও বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নারী নেত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার, নিরাপত্তা, সমতা এবং কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধির গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে নারী-পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]