হোসেনপুরে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০১:১৮:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০১:১৮:০০ পূর্বাহ্ন
‎
‎
‎মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:
 
‎কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
‎
‎রবিবার (৮ মার্চ) সকালে উপজেলার ফলপট্টি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা।
‎
‎উদ্বোধনের পর থেকেই স্বল্পমূল্যে গরুর মাংস কিনতে বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ভিড় করেন। অনেকেই লাইনে দাঁড়িয়ে নির্ধারিত মূল্যে মাংস সংগ্রহ করেন। বাজারে যেখানে গরুর মাংসের দাম অনেক বেশি, সেখানে ৬৫০ টাকায় মাংস পাওয়ায় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
‎
‎ক্রেতা আল আমিন বলেন, বাজারে গরুর মাংসের দাম ৭৫০ টাকা। প্রশাসনের এমন উদ্যোগে আমরা কম দামে মাংস কিনতে পারছি, এতে সাধারণ মানুষের অনেক উপকার হবে।
‎
‎উপজেলা প্রাণিসম্পদ  কর্মকর্তা ডা. উজ্জল হোসাইন জানান, আজ ১০০ কেজি মাংস বিক্রি করা হয়েছে। আগামীকালও হাসপাতাল মোড় এলাকায় ৬৫০ কেজি ধরে মাংস বিক্রি করা হবে। নির্ধারিত মান বজায় রেখে গরু জবাই ও স্বাস্থ্যসম্মতভাবে মাংস বিক্রি করা হচ্ছে। এর আগে ন্যায মূল্যে ডিম ও দুধ বিক্রি করা হয়েছে। 
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, রমজান মাসজুড়ে নির্দিষ্ট দিনগুলোতে এই কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে। এতে করে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে গরুর মাংস কিনতে পারবেন এবং বাজারে মূল্য স্থিতিশীল রাখতে সহায়ক হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]