নারীদেরকে বাইরে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় — এমপি শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৯:১৬:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৯:১৬:২৪ অপরাহ্ন

মোঃ রাকিব হাসান,স্টাফ রিপোর্টার, জামালপুর:
o

জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, নারীদেরকে উন্নয়ন ও কর্মক্ষেত্রের বাইরে রেখে একটি দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। নারী ছাড়া জীবন, সংসার ও সমাজ কখনো পূর্ণতা পায় না। তাই বাস্তবতার আলোকে নারীদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলার কোনো বিকল্প নেই।
রবিবার সকালে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক ইউসূপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখে
ন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল আলম, প্রোগ্রাম কর্মকর্তা কামরুন্নাহার এবং জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমসহ বিভিন্ন নারী নেতৃবৃন্দ।
বক্তারা নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সমাজের সব ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, নারী সংগঠনের নেত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]