সাবেক হুইপ সামশুল ও স্ত্রী-কন্যার নামে মামলা

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৮:৪৫:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৮:৪৫:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
১৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় সংসদের সাবেক হুইপ সামশুল হকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। দুদক জানিয়েছে, সামশুল হক চৌধুরী সরকারি ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশে এই বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও ভোগ-দখলে রেখেছেন।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক(জনসংযোগ) মো. আকতারুল ইসলাম। দুদক সূত্রে জানা যায়, দুদকের প্রতিবেদনে সাবেক হুইপ সামশুলের নামে মোট ৬ কোটি ৮৮ লাখ ৭ হাজার ৯৫৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া গেছে। বিপরীতে তার গ্রহণযোগ্য ও বৈধ আয় পাওয়া গেছে ৪ কোটি ৯০ লাখ ১৩ হাজার ৯৫৬ টাকা। পারিবারিক ও অন্যান্য ব্যয় বাদ দিয়ে তার প্রকৃত সঞ্চয় হওয়ার কথা ছিল ১ কোটি ৭৯ লাখ ৪৯ হাজার ৩৬২ টাকা। অর্থাৎ, তার আয়ের চেয়ে ৫ কোটি ৮ লাখ ৫৮ হাজার ৫৯৫ টাকার বেশি সম্পদ পাওয়া গেছে, যার কোনো বৈধ উৎস মেলেনি। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।


সূত্র জানায়, সামশুল হক চৌধুরীর স্ত্রী ও কন্যার নামেও বিপুল পরিমাণ অবৈধ সম্পদের হদিস মিলেছে। দুদকের অনুসন্ধানে স্ত্রী কামরুন নাহার চৌধুরীর নামে ৭ কোটি ২১ লাখ ৫৪ হাজার ৭৮৬ টাকার সম্পদ পাওয়া গেছে। অথচ তার বৈধ আয় ও সঞ্চয় অনুযায়ী সম্পদের পরিমাণ হওয়ার কথা ছিল মাত্র ৪৫ লাখ ৭৮ হাজার ৫৮৩ টাকা। ফলে তার নামে ৬ কোটি ৭৫ লাখ ৭৬ হাজার ২০৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য মিলেছে।

সূত্র জানায়, তার কন্যা তাকলিমা নাছরিন চৌধুরীর নামে ৩ কোটি ১ লাখ ৮১ হাজার ৯৬৯ টাকার সম্পদ পাওয়া গেছে। যেখানে অসংগতিপূর্ণ বা অবৈধ সম্পদের পরিমাণ ২ কোটি ৯৪ লাখ ৮৮ হাজার ৭২৩ টাকা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]