​কেন্দুয়ায় সাবেক যুবদল নেতার উদ্যোগে দুল্লী জামে মসজিদে ইফতার আয়োজন

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৮:২৭:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৮:২৭:৪৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের দুল্লী জামে মসজিদে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করেছেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল।

রবিবার (৮ মার্চ) বিকেলে চিরাং ইউনিয়নের দুল্লী জামে মসজিদ প্রাঙ্গণে এই ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আয়োজক রফিকুল ইসলাম রাসেল বলেন, পবিত্র রমজান মাসে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি জোরদার করতেই এই ইফতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন সামাজিক ও ধর্মীয় উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]