​গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৬:০২:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৬:০২:৪১ অপরাহ্ন
কে এম সোহেব জুয়েল ঃ

‎“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে র্যা লী ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন। ‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখি, জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

 ‎আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং সমাজে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

 বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে নারীর ক্ষমতায়ন এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ‎এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]