পুলিশের রেকারকৃত মোটরসাইকেল আত্মসাতে ড্রাইভার গ্রেপ্তার

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৪:৪১:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৪:৪১:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অভিযানে রেকারকৃত মোটরসাইকেল আত্মসাতের চেষ্টার অভিযোগে এক রেকার ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ। শনিবার বিকেলে নগরীর মেন্দিবাগ পয়েন্ট এলাকা থেকে লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায় শুক্রবার (৬ মার্চ) বিকেলে ট্রাফিক সার্জেন্ট মো. আলম কাগজপত্র না থাকায় একটি মোটরসাইকেল (রেজি. সিলেট-হ-১৫-৮৫০৯) রেকার করেন। পরে মোটরসাইকেলটি নির্ধারিত ডাম্পিং স্থানে নেওয়ার দায়িত্ব পান রেকার ড্রাইভার লিটন মিয়া (২২)।

তবে অভিযোগ রয়েছে, দায়িত্ব পালন না করে তিনি মোটরসাইকেলটি নির্ধারিত স্থানে না নিয়ে অসৎ উদ্দেশ্যে অন্যত্র সরিয়ে নেন। বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত লিটন মিয়া সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মো. সাহাব উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার আল মদিনা আবাসিক এলাকার ১৮/২ নূর কটেজে বসবাস করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
 













 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]