সুমধুর কণ্ঠে মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশি হাফেজরা

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৪:৩০:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৪:৩০:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতাগুলোতে প্রায় প্রতি বছরই বাংলাদেশি হাফেজরা চ্যাম্পিয়ন হয়ে দেশের নাম উজ্জ্বল করছেন। তাদের মধুর তিলাওয়াত শুধু প্রতিযোগিতার মঞ্চেই নয়, বরং বিশ্বের নানা দেশের মসজিদে মুসল্লিদের হৃদয়েও গভীর ছাপ ফেলছে।

বিশেষ করে পবিত্র রমজান মাসে তারাবির নামাজে ইমামতি করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ পাচ্ছেন অসংখ্য বাংলাদেশি হাফেজ। তাদের সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত বিদেশের মাটিতে রমজানের রাতগুলোকে করে তুলেছে আবেগঘন ও প্রশান্তিময়।

যদিও মালয়েশিয়ায় বাংলাদেশি হাফেজদের উপস্থিতি আগে তুলনামূলক কম ছিল, তবে সাম্প্রতিক বছরগুলোতে তাদের তিলাওয়াত মালয়েশিয়ার ধর্মপ্রাণ মুসল্লিদের হৃদয় জয় করতে শুরু করেছে।

কুয়ালালামপুরে মুগ্ধতা ছড়াচ্ছেন বিশ্বজয়ী ক্বারি আবু রায়হান
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোতারায়া বাংলা মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছেন বিশ্বজয়ী কুরআন তিলাওয়াতকারী হাফেজ ক্বারি আবু রায়হান। তার সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনে প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় মুসল্লিরা মুগ্ধ হয়ে যান।

২০০৫ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বল্লবদী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শৈশব থেকেই কুরআনের প্রতি তার গভীর অনুরাগ ছিল। নারায়ণগঞ্জের বল্লবদী আল-ইসলাহ একাডেমি ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে তিনি কুরআনের শিক্ষা গ্রহণ করেন।

মালয়েশিয়ায় তারাবির নামাজে ইমামতি করার সুযোগ পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন। বিশ্ব দরবারে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করাই তার স্বপ্ন।

এক দশক ধরে মালয়েশিয়ায় তারাবি পড়াচ্ছেন হাফেজ ইয়াসিন
নারায়ণগঞ্জের আড়াইহাজারের ধন্ধি গ্রামের সন্তান হাফেজ মোহাম্মদ ইয়াসিন মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে জনতার সেবা করে যাচ্ছেন। তিনি সেলাঙ্গর রাজ্যের জেরাম কাম্পুং বুকিত চিরাকা তাহফিজ আর রোকাইয়া মাদরাসায় টানা ১০ বছর ধরে তারাবির নামাজ পড়াচ্ছেন।

শুধু ইমামতিই নয়, তিনি সেখানে শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০১৭ সালের এপ্রিলে মালয়েশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ওই মাদরাসায় শিক্ষক হিসেবে নিয়োগ পান। এ পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে প্রবাসী কমিউনিটি নেতা রাশেদ বাদলের সহযোগিতা ছিল গুরুত্বপূর্ণ।

কুয়ালালামপুরে ইমামতি ও খতিবের দায়িত্বে ইকরামুল হক
হাফেজ মাওলানা মোহাম্মদ ইকরামুল হক কুয়ালালামপুরের তিতিওয়াংসা এলাকার সূরাও বায়তুল মোকাররামে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি সেখানে একাধারে খতিবের দায়িত্ব পালন করছেন এবং গত ১০ বছর ধরে তারাবির নামাজে ইমামতি করে আসছেন।

জামালপুরের দেওয়ানগঞ্জ থানার পোড়া ভিটা গ্রামের সন্তান ইকরামুল হক। তার বাবা মুহাম্মদ আবু হানিফ শেখ। তিনি ২০০৬ সালে আল জামিয়াতুল রাফজুল বাড়িয়া থেকে হিফজুল কুরআন সম্পন্ন করেন। পরে উচ্চতর ইসলামী শিক্ষা গ্রহণ করে ২০১৫ সালে সাভারের আল জামিয়াতুল মাদানিয়া রাজফুলবাড়িয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।

বিদেশের মাটিতে দীর্ঘদিন ধরে কুরআনের খেদমত করার সুযোগ পেয়ে তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি মনে করেন, প্রবাসে দায়িত্ব পালন করা মানে শুধু ইমামতি করা নয়, বরং দেশের সুনামও বহন করা।
আ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]