​নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও বিশেষ সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০১:৪৫:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০১:৪৫:০৪ অপরাহ্ন

হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও নির্বাচন নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত  হয়েছে। 

শনিবার (৭মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে নিজস্ব ভবনের মিলানাতয়নে সভায় প্রেসক্লাবের আহবায়ক ও 

দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি 

আবদুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন সভাপতি দৈনিক আজকের পত্রিকার মাঈনুদ্দিন খালেদ,সাবেক সভাপতি দৈনিক ইনকিলাবের ইফসান খান ইমন,সাবেক সাধারণ সম্পাদক  দৈনিক সংগ্রামের  মাহমদুল হক বাহাদুর,সদস্য সচিব ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজল,সাবেক অর্থ-সম্পাদক  দৈনিক আইন বার্তা মোঃতৈয়ব উল্লাহ,দৈনিক সংবাদের মো: ইউনুস, দৈনিক দিলকালের মোঃ জয়নাল আবেদীন টুক্কু, 

, সানজিদা আক্তার রুনা প্রমুখ।
টিটিএন'র হাফিজুল ইসলাম চৌধুরী,আমাদের সময়ের মোঃ শাহীন
সভায় উপস্থিতির অধিকাংশ সদস্য বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ উত্তির্ন হওয়ায় সিলেকশন পদ্ধতিতে দ্রুত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটি নির্বাচন করতে প্রস্তাব সিদ্ধান্ত হয়।
পাশাপাশি প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পরে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]