শিবগঞ্জে রাতের আধারে বাড়িতে ককটেল হামলা, ১৬ জনের বিরুদ্ধে মামলা

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ১২:৪৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ১২:৪৯:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জে রাতের অন্ধকারে নির্মাণাধীন বাড়িতে ককটেল হামলা চালিয়ে লুটপাটের অভিযোগে মামলা দায়ের হয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এরপরেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামিরা। এতে আরও আতঙ্কিত হয়ে পড়েছেন হামলার স্বীকার পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে গত ৩মার্চ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামে। এতে দুজন আহত হয়েছে এমনটি জানিয়েছে পুলিশ ও আহতের স্বজনরা।

আহতরা হলেন-তাজকেরা বেগম ও সইদুল ইসলাম।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, উত্তরাধিকার সূত্রে পাওয়া ভোগদখলীয় জমিতে পাকা বাড়ি নির্মাণ করছিলেন তাজকেরা বেগম। পরে গত ৩ মার্চ রাত ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও হাত বোমা বিস্ফোরণ ঘটিয়ে অতর্কিত হামলা চালিয়ে নবনির্মিত বাড়ি ভাঙচুর এবং বাড়িতে থাকা জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।

মামলার আসামিরা হলেন-পারদিলালপুরের মৃতু সেকান্দার আলীর ছেলে সামশুল হক (৬৫),শফিকুল ইসলাম ওরফে আলামিন (৫০) , আশরাফ (৫৫), মোশাররফ হোসেন (৫৩), ইয়াসিন আলী (৪৮), সইবুর রহমান (৬৭)।

মৃত রফিকুল ইসলামের ছেলে আবু তাহের (৩৫), জাহিদ আলী (৪৬), সামশুল হকের ছেলে জিহাদ (৪০), মৃত আলকেশ আলীর ছেলে আব্দুর রাকিব (৩৫) ও তার স্ত্রী সাথী বেগম (৩৩), সইবুর রহমানের স্ত্রী শেরিনা বেগম(৬৫) ও ছেলে কাশিম আলী (৪৮), আব্দুল মান্নানের ছেলে নুরুল ইসলামের নাম উল্লেখসহ আরও ১০/১২জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী তাজকেরা বেগম বলেন,কষ্টার্জিত টাকা দিয়ে কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি নির্মাণ করছিলাম। অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর করে লুটপাট করে মালামাল নিয়ে গেছে প্রতিপক্ষরা।

এদিকে হামলার বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত শামসুল ইসলাম বলেন,বেআইনিভাবে বাড়ি নির্মাণ করায় বাধা দেওয়ার চেষ্টা করেছি।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, মামলাটি তদন্ত চলছে। তদন্ত শেষ হলে আদালতে প্রেরণ করা হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]