কয়েকটি মিডিয়া নতুন করে ফ্যাসিবাদের দালালি শুরু করেছে: সারজিস

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৯:৫৭:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৯:৫৭:৪৯ অপরাহ্ন
 
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের কয়েকটি মিডিয়া হাউজ নতুন করে ফ্যাসিবাদের দালালি শুরু করেছে বলেও অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল মাঠে এনসিপির ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

সারজিস বলেন, বাংলাদেশের কয়েকটি মিডিয়া হাউজ নতুন করে ফ্যাসিবাদের দালালি শুরু করেছে। এসব মিডিয়া নতুন করে ফ্যাসিবাদের কালপ্রিটদের প্রতিষ্ঠার কাজ হাতে নিয়েছে। এসব মিডিয়া আওয়ামী লীগের মিডিয়া পেজ থেকে কপি নিয়ে সেগুলো নিউজ করছে। আমরা এর দায় বিএনপিকেও দিতে চাই।

নির্বাচনের পরে নতুন করে ফ্যাসিবাদের চেহারা দেখানো শুরু হয়েছে বলে মন্তব্যও করেন তিনি।

বিএনপিকে উদ্দেশ করে সারজিস আরও বলেন, যে ফাঁদ আপনারা পাতছেন, সেই ফাঁদে আপনাদেরই পতন হবে। সেদিন খুব একটা বাকি নে
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]