চানখাঁরপুলে ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় আটক ২

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৭:২৮:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৭:২৮:৪১ অপরাহ্ন
 
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর চানখাঁরপুল মোড়ে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীসহ দুজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার (৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সটি জব্দ করে পুলিশ।

জানা গেছে, আটক হওয়া শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহিদুল্লাহ হলের আবাসিক ছাত্র। তার সঙ্গে সাউন্ড বক্স পরিচালনার দায়িত্বে থাকা আরেকজন অপারেটরকেও আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চানখাঁরপুল মোড়ে সাউন্ড বক্সে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাজানো হচ্ছিল। এসময় কয়েকজন পুলিশ সদস্য সেখানে এসে উপস্থিত হলে তাদের সঙ্গে শিক্ষার্থীর কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে সাউন্ড সিস্টেমটি জব্দ করেন এবং সংশ্লিষ্ট দুইজনকে আটক করেন।

শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ওটা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজাচ্ছিল। এইটা তো নিষিদ্ধ এজন্য নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ দিচ্ছে বলেই তো তারে নিয়ে আসা।

পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এইটা আমাদের সিদ্ধান্ত হবে। এত তাড়াতাড়ি যদি সিদ্ধান্ত জানতে চান তাইলে কেমনে দিব? এটা আমাদের সিদ্ধান্তের বিষয় আছে। নিয়ে আসছি, সিদ্ধান্ত নিব, স্যারের সাথে আলোচনা করি তারপর বলতে পারব। এখন আপনারা এসেই যদি ‘কি করলেন’ এই কথা বললে কেমনে পারব? আমরা মাত্র নিয়ে আসলাম, সিদ্ধান্ত নিই তারপর।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]