নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের শিবালয়ে একটি মেকানিক দোকানের কম্প্রেসার বিস্ফোরণে মোহাম্মদ আলী (৫০) নামে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বিস্ফোরণে একটি দোকানঘর ও বিআইডব্লিউটিসির (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন) কাউন্টার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার আরিচা ৩নম্বর ফেরি ঘাটে বিআইডব্লিউটিসি কাউন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আরিচা তিন নম্বর ফেরিঘাটের টার্মিনালের দক্ষিণ পাশের একটি টিনের ঘরে ছিল কম্প্রেসার মেশিনটি । হঠাৎ করে মেশিনটি বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে মোহাম্মদ আলী নামে একজনের পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহতরা হলেন সাব্বির শেখ (১৬), উজ্জ্বল মন্ডল (৩০), মাসুদ (৪৫), রওশন আরা বেগম (৫৫) ও জাহাঙ্গীর শিকদার (৪৫)।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, কম্প্রেসার বিস্ফোরণে আহত মোহাম্মদ আলী মারা গেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়নি। লাশ মানিকগঞ্জ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।