বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু।

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৬:৩৯:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৬:৩৯:৪৫ অপরাহ্ন
 
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 
 
রংপুরের বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মমিনা বেগম (৪০) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। তিনি উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তর বাওচন্ডি এলাকার খামারকোল গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী। মঙ্গলবার(৩মার্চ) সকাল সাড়ে ১০টায় কচুয়াপাড়া  রেল গেটের অদূরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্তাহারগামী  দোলনচাাঁপা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন।
 
রংপুর রেলওয়ে পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, নিহত ওই নারীর শরীরের ছিন্ন ভিন্ন অংশগুলো একত্রিত করা হচ্ছে। এরপরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে এলাকার লোকজন ও পারিবারের সদস্যরা জানিয়েছেন, মমিনা বেগম মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তবে ঘটনার দিন  সকালে তিনি গরুর ঘাস কাটার জন্য কাস্তে ও বস্তা হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে বাড়িতে খবর আসে তিনি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।
 
বদরগঞ্জ রেলওয়ে  ষ্টেশন মাস্টার সিদ্দিক আলী জানান,মহিলাটি সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেনে কাটা পড়ে। সংবাদ পেয়ে আমি রেলওয়ে পুলিশকে অবগত করি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]