যুদ্ধ থেকে পালাতে ইসরাইলিদের রুট মিসরের তাবা বিমানবন্দর

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৪:৩৫:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৪:৩৫:০১ অপরাহ্ন
 
 
নিজস্ব প্রতিবেদক
ইরাইলের সঙ্গে মিশরের সীমান্তে অবস্থিত ছোট রিসোর্ট শহর তাবা বর্তমানে ইরাইলের ও বিদেশি নাগরিকদের পালানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাবে পরিণত হয়েছে। ইসরাইল-যুক্তরাষ্ট্র যৌথ আগ্রাসনের বিরুদ্ধে ইরান পাল্টা জবাব দেওয়া শুরু করলে ইসরাইল তার আকাশসীমা বন্ধ করে দেয়। খবর মিডল ইস্ট আইয়ের।

 
যুদ্ধের এই প্রেক্ষাপটে দেশ ছেড়ে যাওয়া বা দেশে ফেরার জন্য ইসরাইলিরা এই পথ ব্যবহার করছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র প্রথম হামলা শুরু করার পর থেকে হাজার হাজার যাত্রী তাবা সীমান্ত ক্রসিং দিয়ে উভয় দিকেই যাতায়াত করছেন। কেউ কেউ ইউরোপসহ অন্যান্য গন্তব্যে ফ্লাইট ধরতে মিশরে প্রবেশ করছেন, আবার অনেক যাত্রী তাবার ছোট আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে বাসে করে ইসরাইলে প্রবেশ করছেন। যাত্রীদের চাপ সামাল দিতে তাবা বিমানবন্দরটি আবার চালু করা হয়েছে।

 
যাত্রীদের ব্যাপক আগমনে সাধারণত লোহিত সাগর তীরবর্তী শহরটি এখন ব্যস্ত ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে এবং বিমান সংস্থাগুলোও আঞ্চলিক ফ্লাইটগুলোর রুট পরিবর্তন করছে।


ইরাইলের আকাশসীমা বন্ধ হওয়ার একদিন পর ১ মার্চ ইরাইলের বিমান সংস্থা আরকিয়া তাবা ও এথেন্সের মধ্যে ফ্লাইট চালুর ঘোষণা দেয়। পরবর্তীতে সংস্থাটি জানায়, ইউরোপের ছয়টি গন্তব্য থেকে তাবায় ফ্লাইট পরিচালনা করা হবে। পাশাপাশি একটি সাইপ্রিয়ট ও একটি গ্রিক এয়ারলাইনও কয়েকটি রুট পরিচালনা করছে।


তবে ইসরাইলের প্রধান বিমান সংস্থা এল আল তাবায় ফ্লাইট সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করলেও শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]