এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকালে বিএনপির শোক

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৪:০৫:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৪:০৭:১৪ অপরাহ্ন
 
নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের মা রিজিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। শনিবার (৭ মার্চ) সকাল ১০টা ৫মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, রিজিয়া বেগম বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি ইন্তেকাল করেন। মরহুমার নামাজে জানাজা শেষে আজ রাত ১০টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মরহুমার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি।

এছাড়া নোয়াখালী ৩, বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ (সেনবাগ সোনাইমুড় আংশিক) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মাহবুবের রহমান
 
শামীম, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম কিরণ, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য মাহমুদুর রহমান এবং নোয়াখালী সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]