ফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংস। দেড় লক্ষ টাকার ক্ষতির অভিযোগ।

আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০৪:৫৭:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০৪:৫৭:০০ অপরাহ্ন

মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এক কৃষকের কলা বাগানে রাতের আঁধারে দুর্বৃত্তদের তাণ্ডবের অভিযোগ উঠেছে। প্রায় ১ হাজার কলা গাছের পরিপক্ব কলা কেটে নষ্ট করে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী কৃষকের।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার বারাইহাট চেয়ারম্যানপাড়া গ্রামের কৃষক ফজলু হকের কলা বাগানে এ ঘটনা ঘটে। কৃষক ফজলু হক জানান, সকালে বাগান দেখতে এসে তিনি দেখেন তার রোপণ করা প্রায় এক হাজার কলা গাছের পরিপক্ব কলাগুলো কেটে গাছ ও মাটিতে ফেলে রাখা হয়েছে। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বাগানে এসে ঘটনাটি দেখেন।

স্থানীয়রা জানান, যেভাবে কলাগুলো কেটে ধ্বংস করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান। ভুক্তভোগী কৃষক ফজলু হক বলেন, যারা তার এমন ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]