মণিরামপুরে পরকীয়াকে কেন্দ্র করে উত্তেজনা, পুলিশ আসতে দেরি—এলাকাবাসীর ক্ষোভ

আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০৪:১৮:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০৪:১৮:১১ অপরাহ্ন
 
 
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ- 
 
যশোরের মনিরামপুর  পৌরসভার বিজয়রামপুর মধ্যপাড়া এলাকায় এক গৃহবধূকে নিয়ে পালিয়ে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সময়মতো পুলিশ না পৌঁছানো নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতের দিকে মনিরামপুর সদর ইউনিয়নের ফতেয়াবাদ হাজরাকাটি গ্রামের শাহিনের ছেলে হাসান পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামের রাসেলের স্ত্রী মিষ্টি খাতুনকে নিয়ে পালিয়ে এসে বিয়ে করে। পরে তারা বিজয়রামপুর মধ্যপাড়ায় মৃত খোদা বক্সের ছেলে মিনারুলের বাড়িতে আত্মগোপনে থাকে।
 
এদিকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হলে মিষ্টি খাতুন তার প্রথম স্বামী রাসেলকে ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে রাসেল ঘটনাস্থলে এসে চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন সেখানে জড়ো হয় এবং একপর্যায়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
 
ঘটনার সময় ওই এলাকার বাসিন্দা ও দৈনিক সকালবেলা এবং আজকের কণ্ঠস্বর পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি দেখে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লা খানকে ফোন করে বিষয়টি অবহিত করেন। অভিযোগ রয়েছে, থানার দূরত্ব কম হলেও প্রায় ৪৫ মিনিট পার হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। পরে আবারও ফোন করলে ওসির পক্ষ থেকে ফোন কেটে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
 
তবে স্থানীয়দের পক্ষ থেকে একাধিকবার থানায় যোগাযোগ করার পর প্রায় এক ঘণ্টা পরে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
এ বিষয়ে এলাকাবাসী বলেন, দ্রুত পুলিশ পৌঁছালে পরিস্থিতি আরও আগে নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]