রাস্তা বন্ধের প্রতিবাদ করায় হামলা, থানায় মামলা

আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০১:৪৭:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০১:৪৭:৫৬ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে তিন জনকে কুপিয়ে জখম করেছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার গৌরীপুর থানায় মামলা দায়ের করেছে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বোকাইনগর ইউনিয়নের গোবিন্দনগর বীরপুর গ্রামের মো. মহসিন মিয়ার পরিবারের সাথে বাড়িতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ ছিল প্রতিবেশী মো. শাহজাহান মিয়ার পরিবারের।

 গত ২৬ ফেব্রুয়ারি মহসিনের ছোট ভাই রাহাদ জমি থেকে শসা উত্তোলন করে বিরোধপূর্ণ রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। এসময় শাহজাহানের লোকজন গতিরোধ করে  দেশীয় অস্ত্র নিয়ে রাহাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে তাকে উদ্ধার করতে গেলে প্রতিপক্ষ রাহাদের চাচা রইছ উদ্দিন ও বড় ভাই আহসানুল রাব্বিকেও কুপিয়ে জখম করে। পরে দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে এই ঘটনায় ১ মার্চ মহসিন বাদী হয়ে নাম উল্লেখ ১০ জন সহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন।


মো. মহসিন মিয়া বলেন, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ চায় আমাদের চলাচলের রাস্তাটি বন্ধ করে দিতে। আমরা এটা নিয়ে প্রতিবাদ করলে আমাদের লোকজনের ওপর হামলা করে তাদের কুপিয়ে জখম করে। আমরা এই ঘটনার বিচার  চেয়ে মামলা করেছি। পাশাপাশি নিরাপদে চলাচলের জন্য রাস্তা চাই।

বিবাদী মোশারফের স্ত্রী সালমা আক্তার বলেন, রাস্তা নিয়ে বিরোধের ঘটনায় শালিস দরবার হয় কিন্তু বাদীপক্ষ শালিস দরবার না মেনে চয়ে যায়। কিছুক্ষণ পর তারা বাইরে থেকে লোকজন নিয়ে এসে আমাদের বাড়িঘরে হামলা, ভাংচুর করে। তিনি অভিযোগের বিষয়টি অস্বীকার বলেন, বিবাদীপক্ষ নিজেরা মাথা ফাটিয়ে আমাদের দোষ দিচ্ছেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন করিম বলেন, মামলা রজু করা হয়েছে। আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]