​উত্তরখান পূর্ব থানায় যাকাত শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ১০:৫৬:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ১০:৫৬:৪৭ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক​

উত্তরখান পূর্ব থানার উদ্যোগে রমজানের তাৎপর্য
, যাকাত শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সম্মানীত আমীর জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও উত্তরা পূর্ব জোনের পরিচালক জননেতা জনাব মো: জামাল উদ্দিন।

উত্তরখান পূর্ব থানার আমীর ও ৪৫ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব মো: ইসরাইল হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মো: সামছুল কবির বাহার এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৪৬ ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব অধ্যাপক কামাল উদ্দিন রায়হান, দক্ষিণখান পশ্চিম থানা আমীর জনাব আবু সাঈদ শাহনেওয়াজ, উত্তরা পূর্ব থানা আমীর জনাব মাহফুজুর রহমান, উত্তরখান পূর্ব থানা নায়েবে আমীর জনাব তাজুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের উত্তরখান থানা সভাপতি ইমরানুল হক, আরো উপস্থিত ছিলেন থানা কর্ম পরিষদ ও ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]