রুপাতলীতে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৮:৪৫:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৮:৪৫:১১ অপরাহ্ন


বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ২৪ নং ওয়ার্ডের হাউজিং এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ তারেক খান।


ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন  হেলাল(সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমীর জহিরুদ্দিন মোহাম্মদ বাবর।



প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, জনগণ একটি উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করলেও তাদের সেই আশা পূরণ হয়নি এবং অনেক ক্ষেত্রে জনগণের অধিকার হরণ করা হয়েছে। তিনি বলেন, আগামীতে জনগণের অধিকার রক্ষায় সবাইকে আরও সোচ্চার হতে হবে এবং ন্যায় ও সত্যের পক্ষে অবস্থান নিতে হবে।



বিশেষ অতিথি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বলেন, রমজান মাস আত্মশুদ্ধির মাস। এ মাসে আল্লাহ তায়ালা যেসব কাজ হারাম করেছেন তা বর্জন করতে হবে এবং হালালকে গ্রহণ করতে হবে।


এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]