​ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় মিলন নামের এক যুবক নিহত

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৪:৫৪:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৪:৫৪:৫৩ অপরাহ্ন

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় একাধিক মামলার আসামী মিলন হাওলাদার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার পৌর এলাকার শংকরপাশা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলন একই গ্রামের সেলিম হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত (ওসি) আরিফুল আলম। 

স্থানীয়রা জানায়, দুপুরে নিহত মিলন হাওলাদারের সাথে প্রতিবেশী বেলাল হাওলাদারের সাথে বসতঘরে বিদ্যুৎ সংযোগ নিয়ে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে মিলন হাওলাদার বেলাল হাওলাদার ও তার মেয়ে ইতি আক্তারকে পিটিয়ে আহত করে। এসময় বেলাল হাওলাদারের বসতঘরেও হামলা করা হয়। এঘটনায় তারা থানায় মিলন হাওলাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এ
তে ক্ষিপ্ত হয়ে মিলন হাওলাদার ও তার ভাই মিরাজ হাওলাদার মিলে বেলাল হাওলাদারের ও তার পরিবারের সদস্যদের উপর আবারও হামলা করে।

পরবর্তীতে বেলাল হাওলাদার ও তার ভাইদের পাল্টা হামলায় মিলন হাওলাদার গুরুত্ব আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরন করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, নিহত মিলন হাওলাদারের নামে থানায় একাধিক মামলা রয়েছে। সে আজ প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। হত্যার সাথে জরিতদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]