কুড়িগ্রামে যুবলীগের হামলায় স্বেচ্ছাসেবক নেতা আহত, থানায় অভিযোগ

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০২:৪৮:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০২:৪৮:১৩ অপরাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় রায়গঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতার ওপর যুবলীগের হামলার অভিযোগ উঠেছে। হামলায় স্বেচ্ছাসেবক নেতা মোঃ আরিফ হোসেনসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। 
 
আহত মোঃ আরিফ হোসেন মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
ভুক্তভোগী মোঃ আরিফ হোসেন জানান, তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পৌর শহর থেকে নিজ বাড়ি রায়গঞ্জে ফিরছিলেন। রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে রায়গঞ্জ ইউনিয়নের বোর্ডের বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা যুবলীগ কর্মী দেলোয়ার হোসেন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর হঠাৎ হামলা চালায়।
 
আহতদের পরিবারের অভিযোগ, হামলাকারীরা মোঃ আরিফ হোসেনকে বেধড়ক মারপিট করে এবং তার কাছে থাকা প্রায় ১ লাখ ৫১ হাজার টাকা ছিনিয়ে নেয়। আরিফের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলায় আরিফ হোসেনসহ মোট তিনজন গুরুতর আহত হন।
 
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। 
 
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লা হিল জামান জানান বলেন, বিষয়টি আমি জানিনা। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]