সাত শতা‌ধিক শিক্ষার্থী নিয়ে বাকৃবি ছাত্রদলের গণ ইফতার

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০২:৩৮:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০২:৩৮:৪৩ অপরাহ্ন

বাকৃবি প্রতিনিধি:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপারসনর সুস্থতা কামনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনু‌ষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলের মাঠে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন হল থেকে প্রায় সাতশোর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বমুহূর্তে দেশনেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীদের সুস্থতা কামনা এবং বিশ্ববিদ্যালয়কে সব ধরনের ষড়যন্ত্র থেকে মুক্ত রাখার উদ্দেশে বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মো. শফিকুর ইসলাম বলেন, গত ১৭ বছর ধরে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় সর্বশেষ জাতীয় নির্বাচনে আমরা ভুমিধস বিজয় অর্জন করেছি। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়েও এই আন্দোলন অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, এখন যেহেতু দেশে ফ্যাসিস্ট সরকার নেই, তাই বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ও হল কমিটির তালিকা প্রকাশ করা উচিত। আমরা চাই তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট তাদের পূর্ণাঙ্গ কমিটি জমা দিয়ে স্বচ্ছ ধারার রাজনীতিতে ফিরে আসুক।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]