কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০২:২৭:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০২:২৭:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, অফিস সময়ে কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, শরীয়তপুরের চিকিৎসক হাজিরা খাতায় স্বাক্ষর করে স্থানীয় আধুনিক সিটি হাসপাতালে প্রাইভেট চেম্বারে রোগীর দেখার অপরাধে চাকরি থেকে বরখাস্ত করা হয় ডা. রাজেশ মজুমদারকে। তার ঘটনা থেকে অন্যান্য চিকিৎসকদের শিক্ষা নিতে আহবান জানান মন্ত্রী।


আগামীতে কোনো সরকারি চিকিৎসক অফিস সময়ে অনুপস্থিত থাকলে লাইসেন্স স্থগিত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দলীয় পরিচয় এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]