নিজস্ব প্রতিবেদক
র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২৪
কেজি গাঁজা উদ্ধার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের
সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক
উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও
ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে
আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য
প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ
বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যা”েছ।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি
আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন এলাকায় মাদকদ্রব্য উদ্ধারের
বিশেষ অভিযান পরিচালনাকালে অদ্য ০৪/০৩/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত
০০.৫০ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার
বিজয়নগর থানাধীন সিংগারবিল ইউনিয়নের মিরাশানি এলাকার মিরাশানি
রেলগেটের আশপাশে মাদকদ্রব্য গাঁজা পাওয়ার সম্ভবনা রয়েছে।
উক্ত সংবাদ পেয়ে
র্যাবের আভিযানিক দলটি ঘটনা¯’লে পৌঁছে মিরাশানি রেলগেটের আশপাশে
ব্যাপক তল্লাশি করে নীল পলিথিনের উপর খাকী স্কচ টেপ দ্বারা মোড়ানো পরিত্যক্ত
অব¯’ায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত গাঁজার সাথে সংশ্লিষ্ট
কাউকে খুঁজে পাওয়া যায়নি, এ ব্যাপারে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে উদ্ধারক...ত আলামত জিডি মূলে
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের
বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান
অভিযান অব্যাহত রয়েছে।