দাগনভূঞায় মন্দিরে স্বর্ণালঙ্কার ও টাকা চুরির অভিযোগ

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০১:২২:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০১:২২:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ফেনীর দাগনভূঞা উপজেলার ৪নং রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর এলাকায় একটি পারিবারিক মন্দিরে চুরির অভিযোগ পাওয়া গেছে।

 
অভিযোগে জানা গেছে, বুধবার (৪ মার্চ) দিবাগত ভোর রাতে আজিজ ফাজিলপুর প্রাইমারি স্কুল সংলগ্ন দুলাল ভক্তের পারিবারিক রাধাকৃষ্ণ মন্দিরে অজ্ঞাত চোররা চুরি করে।


চোরেরা মন্দিরের বিগ্রহে থাকা স্বর্ণের একটি চেইন (প্রায় ১ ভরি), স্বর্ণের তুলসি পাতা ১টি, বিগ্রহের রুপার চূড়া ৪টি (প্রায় ২ ভরি), পিতলের ২ জোড়া অলংকার, একটি পিতলের ঘণ্টা, বিভিন্ন পিতলের বাসনপত্র এবং প্রণামির নগদ প্রায় ৮–৯ হাজার টাকা নিয়ে যায়।

মন্দিরে সেবাকারী দুলাল দেবনাথ বলেন, সকালে মন্দিরে এসে দরজা খোলা ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে বিগ্রহে থাকা স্বর্ণালঙ্কার, রুপার চূড়া, পিতলের বিভিন্ন সামগ্রী ও প্রণামির টাকা চুরি হয়েছে।

দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]