পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৮ মার্চ সরকারি ছুটির সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ১২:২৬:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ১২:২৬:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
 এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবারের ঈদে টানা সাত দিন ছুটি পাবেন।

বুহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদের বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ কথা জানান।

আরবি শাবান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। ঈদকে কেন্দ্র করে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের সাধারণ ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে সরকার। এর আগে ১৭ মার্চ মঙ্গলবার শবে কদরের ছুটি রয়েছে। মাঝখানে ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]