ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে হত্যা

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ১২:২০:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ১২:২০:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় চিহ্নিত ছিনতাইকারী ও ন্যাড়া বাহিনীর প্রধান রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় লিটন নামে তার আরেক সহযোগীকে আহত করা হয়। বৃহস্পতিবার ভোর ৪টায় ফতুল্লার পঞ্চবটি মোড়ে এ ঘটনা ঘটে। তবে কারা এ হত্যার ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

 
নিহত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত. হাফিজ উদ্দিনের ছেলে।


জানা যায়, এক নারীকে হত্যার করার পর রিয়াজ উদ্দিম বাবু কিলার বাবু নামে পরিচিতি পায়। সে ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত প্রতিনিয়ত ছিনতাইয়ের জন্য গড়ে তুলেছিলো বিশাল এক বাহিনী। তার বিরুদ্ধে একাধিক হত্যা সব ছিনতাইয়ের মামলা ছিল। কিছুদিন আগেও পুলিশ কিলার বাবুর পঞ্চবটি নতুন সড়কের আস্তানায় অভিযান চালিয়েছিল। তবে একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি।


পুলিশ জানিয়েছে কিলার বাবুর নামে ৫টি হত্যা, ছিনতাইসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একাধিক মামলা রয়েছে। সে থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।


ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, ভোর রাত ৪টার সময় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি মোড়ের কাছে কে বা কারা বাবু ও লিটনকে কুপিয়েছে তা জানতে পারিনি। কিলার বাবু লাশ বর্তমানে নারায়নগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে রয়েছে। আহত লিটনকে ঢাকা মেডিকেলে কলেজ হাসাপাতালে ভর্তি করা রয়েছে। কারা তাদের কুপিয়েছে এবিষয়ে জানার চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]