​‎সিলেটের নতুন পুলিশ সুপার হলেন হবিগঞ্জের কৃতি সন্তান ড. চৌধুরী মো. যাবের সাদেক

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ১০:৩৬:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ১০:৩৬:৫২ অপরাহ্ন
‎
‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ থেকে।।
‎
‎হবিগঞ্জ জেলার বড় বহুলা গ্রামের কৃতি সন্তান ড. চৌধুরী মো.যাবের সাদেক সিলেটের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ।
‎
‎বদলির আদেশ জারি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ।
‎জামালপুরে দায়িত্ব পালনকারী ড. যাবের সাদেককে সিলেটে বদলি করা হয়েছে।
‎
‎প্রজ্ঞাপনে উল্লেখ, জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর হবে। একই প্রজ্ঞাপনে কাজী আখতার উল আলমকে এপিবিএন-এর পুলিশ সুপার হিসেবে পদায়ন। নতুন পুলিশ সুপারের যোগদানের মাধ্যমে সিলেটের আইনশৃঙ্খলা আরও শক্তিশালী ও গতিশীল হওয়ার আশা।
‎
‎ড. চৌধুরী মো. যাবের সাদেক বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তা। ২০২২ সালের ২১ সেপ্টেম্বর পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ।
‎পুলিশ টেলিকম বিভাগ এবং পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালন।চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে সহকারী মহাপরিদর্শক (এআইজি-পিআইএমএস) হিসেবে অতিরিক্ত দায়িত্বে ছিলেন।
‎
‎হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের কৃতি ছাত্র।ইউনিভার্সিটি অব হংকং থেকে পিএইচডি ডিগ্রি অর্জন।
‎
‎স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন পুলিশ সুপারের নেতৃত্বে সিলেটের আইনশৃঙ্খলা আরও শক্তিশালী হবে।
‎সাধারণ মানুষও তার কার্যক্রম নিয়ে আশাবাদী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]