​রাঙ্গাবালীতে কোটি টাকার সড়কের স্বপ্ন ভেঙে দিচ্ছে অনিয়মের বাস্তবতায় হাবিবুর রহমানের দুর্নীতি

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ১০:২৯:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ১০:২৯:৩২ অপরাহ্ন
‎


রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ
‎
‎পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল জি ইডির অধীনে প্রায় সাড়ে চার কোটি টাকার সড়ক নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কাগজে-কলমে উন্নয়নের চিত্র উজ্জ্বল হলেও বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন দৃশ্য।
‎
‎২০২৩ ২৪ অর্থবছরে প্রায় ৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ৬ দশমিক পঁচিশ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। গঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সামুদাফৎ সড়ক হয়ে বটতলা পর্যন্ত এই সড়ক নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নাজমুল শাহাদাৎ ট্রেডার্স ও তত্ত্বাবধানে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
‎
‎কিন্তু প্রকল্পের সিডিউল অনুযায়ী কাজ না করার অভিযোগ উঠেছে। নকশা অনুযায়ী সড়কের প্রস্থ ১০ ফুট এবং কার্পেটিংয়ের পুরুত্ব ১ ইঞ্চি হওয়ার কথা থাকলেও, সরেজমিনে গিয়ে দেখা গেছে অনেক স্থানে পুরুত্ব নামমাত্র। এমনকি কাজ শেষ হওয়ার কয়েকদিন পরও সড়কের ভেতরের অংশ শক্ত হয়নি।
‎(সুজন হাওলাদার, স্থানীয় বাসিন্দা) 
‎
‎স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। কোথাও কোথাও শামান্য টান দিলেই উঠে আসছে ঢালাই। জব্বার খন্দকার, স্থানীয় বাসিন্দা + কামাল মাদবর, অটোচালক) 
‎
‎অভিযোগের বিষয়ে জানতে সংশ্লিষ্ট দপ্তরে গেলে কর্মকর্তারা দাবি করেন, স্টিমেট অনুযায়ীই কাজ করা হচ্ছে। তবে মাঠপর্যায়ে মাপজোকে প্রাথমিক স্টিমেটের সঙ্গে বাস্তবের অমিল পাওয়া গেছে। এ বিষয়ে  উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।
‎
‎ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে কিছু স্থানে কার্পেটিংয়ের পুরুত্বে গড়মিলের কথা স্বীকার করেছেন প্রতিষ্ঠানের প্রতিনিধি।
‎মোঃ সাহিন, ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা)
‎
‎স্থানীয়দের দাবি, ৬ কিলোমিটারের বেশি দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করেন। শুরুতেই অনিয়মের অভিযোগ ওঠায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, যথাযথ তদারকি না হলে সরকারের বিপুল অঙ্কের অর্থ অপচয় হতে পারে।
‎
‎এলাকাবাসীর দাবি, দ্রুত তদারকি জোরদার করে সিডিউল অনুযায়ী টেকসই ও মানসম্মত সড়ক নির্মাণ নিশ্চিত করতে হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]