২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করলো ইসি

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৯:৫৩:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৯:৫৩:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার কমিশনের ওয়েবসাইটে পূর্বে ঘোষিত ২৯৭টি আসনের পূর্ণাঙ্গ কেন্দ্রভিত্তিক এ ফলাফল দেওয়া হয়েছে।

 
ইসি সচিবালয়ের তথ্যমতে, মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। তবে, আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে তিনটি আসনের নির্বাচন ও ফলাফল স্থগিত রয়েছে। বাকি ২৯৭টি আসনের বিস্তারিত ফলাফল প্রকাশ করা হয়েছে।


এর আগে আইনি জটিলতায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রাখা হয়। আদালতে বিচারাধীন মামলার নিষ্পত্তির পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট বাতিল করা হয়। ওই আসনের ১২৮টি কেন্দ্রে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি।

এ ছাড়া বগুড়া-৬ আসনেও ৯ এপ্রিল ভোট হবে। বিএনপি নেতা তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]