উপদেষ্টা ও প্রতিমন্ত্রীদের দপ্তর পুনর্বন্টন

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৮:০৭:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৮:০৭:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সরকারের দুই উপদেষ্টা ও আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলামকে কৃষি মন্ত্রণালয় ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী আহমেদকে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।


এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে মো. শরিফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, হাবিবুর রশিদকে রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। মো. রাজীব আহসানকে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

জুনায়েদ আব্দুর রহিম সাকিকে পরিকল্পনা মন্ত্রণালয়, ফারজানা শারমিনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়, মো. নুরুল হক নুরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]