ঈদের ছুটি বৃদ্ধির বিষয়ে যা জানা গেল

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৭:৪৬:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৭:৪৯:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চলতি বছর ঈদুল ফিতরের ছুটি পাঁচ দিন নির্ধারিত করেছে সরকার। তবে ছুটি বাড়ানো নিয়ে চলছে নানা আলোচনা। ছুটি বৃদ্ধির প্রস্তাব এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৫ মার্চ) ঈদের ছুটি বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

 
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে ছুটি বৃদ্ধির প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামীকাল অনুষ্ঠিতব্য মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।


চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে আগামী ২১ মার্চ উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। সে হিসাব ধরে ঈদের ছুটি নির্ধারণ করেছে সরকার।

 
সরকার ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতর হলে সেদিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ১৯ ও ২০ মার্চ ঈদের আগে এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে।
 

ফলে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে নতুন করে দুদিন ছুটি বাড়ানো হতে পারে।

ছুটি বাড়ানোর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ছুটি বাড়ানোর একটি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। ছুটি দীর্ঘ হলে মানুষ পর্যায়ক্রমে বাড়ি যেতে পারবেন, এতে একসঙ্গে অতিরিক্ত চাপ সৃষ্টি হবে না। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।
 

কত দিন ছুটি বাড়ানো হতে পারে, এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।
 

গত বছর ঈদে ছুটি বেশি থাকায় ঈদযাত্রা তুলনামূলকভাবে নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক ছিল। এর পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, আসন্ন ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ছুটি বাড়ানোর বিষয়ে বিবেচনা করবে সরকার।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]