ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা কর্মচারীর

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৭:১১:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৭:১১:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাতে হত্যা করে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ফজলু নামের এক কর্মচারী।


আজ বুধবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে অবস্থিত সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যানের রুমে ঘটনাটি ঘটেছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হলে আসমা রুনা মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেন সেখানকার চিকিৎসক ডা. ইমাম হোসাইন।


সেসময় ক্যাম্পাসে দায়িত্বরত এক আনসার সদস্য জানান, আমরা এখানে ৪ জন গল্প করছিলাম। সিভিল লোকও ছিলো ৩ থেকে ৪ জন। হঠাৎ করে আমরা, বাঁচাও বাঁচাও শব্দ শুনি। তারপর আমরা একসাথে উপরে উঠে শব্দ পেয়ে দরজা ভেঙে ফেলি। তারপর দেখি ম্যাডাম পড়ে আছে আর পুরুষ লোকটা নিজেই নিজের গলায় ছুঁড়ি চালাচ্ছে। পরে আমরা প্রশাসনের কাছে ফোন দেই।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]