হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৪:১৭:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৪:১৭:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচিত মোজতবা খামেনিকে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে তিনি হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন বলে জানা গেছে। দুটি ইরানি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

 
২০০৮ সালের একটি মার্কিন কূটনৈতিক তারবার্তায় মোজতবাকে ইরানের একজন দক্ষ এবং শক্তিশালী নেতা এবং ব্যবস্থাপক হিসেবে দেখানো হয়।


এরআগে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। টানা ৩৬ বছর তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে যাকেই নির্বাচিত করা হবে তাকে হত্যা করা হবে। বুধবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]