ইরানে যিনিই সর্বোচ্চ নেতা হবেন, তাকেই হত্যা করা হবে: ইসরাইল

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০২:৫২:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০২:৫২:৩৯ অপরাহ্ন
 
নিজস্ব প্রতিবেদক
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে যাকেই নির্বাচিত করা হবে তাকে হত্যা করা হবে। বুধবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।


কাৎজ সামাজিকমাধ্যমে লেখেন, ‘ইসরাইলকে ধ্বংস এবং যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি তৈরি করতে এবং ইরানি জনগণকে দমনপীড়নের পরিকল্পনা এগিয়ে নিতে ইরানি শাসকগোষ্ঠী যে নেতাই নির্বাচিত করুক, তাকে হত্যার লক্ষ্যবস্তু করা হবে। তার নাম যাই হোক বা তিনি যেখানেই থাকুন না কেন, এটা ঘটবে।’


তিনি বলেন, ‘তার নাম কী বা তিসি কোথায় লুকিয়ে আছেন তা বিবেচ্য নয়। প্রধানমন্ত্রী এবং আমি আইডিএফকে এই মিশন বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিতে এবং কাজ করতে নির্দেশ দিয়েছি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]