তালাবদ্ধ অফিসের সামনে বসলেন ভূমি প্রতিমন্ত্রী আসেননি কোনো কর্মকর্তা

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ১২:০৯:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ১২:০৯:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বুধবার সকালে নারায়ণগঞ্জের একটি ভূমি অফিসে গিয়ে কোনো কর্মকর্তাকেই উপস্থিত পাননি ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

 
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে সকাল ৯টা ১০ মিনিটে তিনি অফিসে ঢোকেন। গিয়ে দেখেন কোনো কর্মকর্তাই অফিসে আসেননি। প্রতিমন্ত্রী প্রায় আধাঘণ্টা ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন।


নির্ধারিত সময়ে ভূমি অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে। এতে কোনো অনিয়ম-দুর্নীতি হলে তা মেনে নেওয়া হবে না।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]