দুটি ক্ষেপণাস্ত্র ও ৯টি ড্রোন প্রতিহত করেছে সৌদি আরব

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ১১:৫৯:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ১১:৫৯:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণে দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
 
বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপির এই তথ্য প্রকাশ করেছে।

এর বাইরে দেশটির সরকারি সংস্থা সৌদি প্রেস এজেন্সি আরো নয়টি ড্রোন ভূপাতিত করা কথা জানিয়েছে।

তবে এই ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো কোথা থেকে নিক্ষেপ করা হয়েছে সেটি জানায়নি সৌদি কর্মকর্তারা।

এদিকে, ইসরাইল জানিয়েছে, তারা নতুন করে ইরানে হামলা শুরু করেছে। এর আগে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ভবনসহ শীর্ষ নেতৃত্বের বসবাসের স্থানগুলো লক্ষ্য করে হামলার তথ্য জানিয়েছিল ইসরায়েল।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সব কিছু উপড়ে ফেলা হয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, শনিবার অভিযান শুরুর পর তারা ইরানের দুই হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

অন্যদিকে পাল্টা হামলায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসব হামলায় ছয়জন মার্কিন সৈন্য নিহত হওয়ার তথ্য জানা গেছে।

এসব হামলায় মঙ্গলবার রাত পর্যন্ত সহস্রাধিক মানুষ নিহত হয়েছে বলে জানা যাচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]