​সিরাজদিখানে চাদাবাজি মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৭:৪২:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৭:৪২:৩০ অপরাহ্ন

নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার

চাদাবাজী অবৈধ মাটি বিক্রি, জাল দলিল তৈরিসহ একাধিক অভিযোগে অভিযুক্ত এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ।

গত সোমবার (২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লার চর এলাকা থেকে জাহাঙ্গীর ও রেজাউলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উভয়ের বাড়ি একই ইউনিয়নের মোল্লাচর গ্রামে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তারা আব্দুল রাজ্জাকের পুত্র।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে চাদাবাজী অবৈধভাবে ফসলি জমির মাটি বিক্রি, এবং জাল দলিলের মাধ্যমে জমি সংক্রান্ত প্রতারণার অভিযোগ ছিল। এসব ঘটনায় দায়ের করা একাধিক মামলার মধ্যে মামলা নং- ১১(০২)২৬ এর এজাহারনামীয় আসামি হিসেবেও তারা চিহ্নিত। সংশ্লিষ্ট মামলাগুলোতে আদালত থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

এ বিষয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নোমান জানান, আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ সিরাজদিখান থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]