ঈদগাঁওতে "গরীবের মার্কেট খ্যাত" ফুটপাত ব্যবসা জমে উঠেছে, ক্রেতাদের ভীড়

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৭:০২:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৭:০২:১০ অপরাহ্ন


জাওয়ান উদ্দিন, কক্সবাজার 

ঈদের মৌসুমকে কেন্দ্র করে কক্সবাজারের ঈদগাঁওতে জমে উঠেছে ‘গরিবের মার্কেট’ খ্যাত ফুটপাত ব্যবসা।  ঈদের দিন যত ঘনিয়ে আসছে ফুটপাতের দোকানগুলোতে স্বল্প আয়ের ক্রেতা সমাগম বাড়ছে ততই। 

ক্রেতারা বলেন, নিত্যপণ্যের উচ্চমূল্য মোকাবিলা করে জীবনযাপন করে সবখানে ঈদের কেনাকাটা করা কঠিন। ফলে ফুটপাতেই ভরসা। বিক্রেতারা বলছেন,সব জিনিসের দাম বেড়েছে। ফুটপাতে বিক্রি পোশাকের দামে পরিবর্তন এসেছে। পোশাকে স্বল্প দাম বেড়েছে। তবে ক্রেতা আরো বাড়বে বলে আশা করেন তারা। 

মঙ্গলবার (৩ মার্চ) ঈদগাঁও বাজারের বিভিন্ন পয়েন্টে ফুটপাতের ব্যবসা সয়লাভের চিত্র দেখা গেছে। দক্ষিণ চট্টলার বৃহৎ বানিজ্যিক কেন্দ্রে ফুটপাতে সারা বছর পোশাক থেকে শুরু করে প্রায় সব ধরনের নিত্যব্যবহার্য পণ্য পাওয়া যায় অপেক্ষাকৃত কমমূল্যে। ঈদের সময় ক্রেতা বেশি হয়। সকাল থেকে রাত অবদি জমজমাট ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে।

সরেজমিনে দেখা যায়,ঈদগাঁও ইউনিয়ন পরিষদ সংলগ্ন ডিসি সড়কের একপাশ জুড়ে ফুটপাত ব্যবসায়ীদের রমরমা ব্যবসা ঈদের মুহুর্তে। অন্যদিকে ফরাজী রাইসমিল পয়েন্টে জমছেই ফুটপাত ব্যবসা। এমনকি নানা এলাকায় বসেছে ঈদ মৌসুমেই ফুটপাতের দোকান। শিশুদের পোশাকসহ তরুন তরুনীদের নানা ডিজাইনের কাপড় মিলছে কমদামে। 

অপরদিকে ঈদগাঁওতে ডজনাধিকের মতো মার্কেটে পছন্দের ঈদের পোষাক চড়াদামের কারনেই মার্কেট বিমুখ হয়ে ঝুঁকছে গরীবের ভরসাস্থল ফুটপাত দোকানে। এবার ফুটপাত ব্যবসায় শার্ট,প্যান্ট,জুতা,পরখ,ত্রিপিছসহ কস মেটিকস সামগ্রী দাম একটু নাগালের মধ্যে হওয়ায় পুরুষের পাশাপাশি নারীরাও আসছেন কেনাকাটায়।   

এদিকে ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়ন ইসলামপুর,ইসলামাবাদ, জালালাবাদ পোকখালী,ঈদগাঁও ইউনিয়নে পাড়া মহল্লার নিম ও মধ্যবৃত্ত পরিবারের লোকজনের ঈদের কেনা কাটার একমাত্র ভরসাস্থল হলো ফুটপাত। মানে টেকসই ও দামে কম। এ নীতিতে ক্রেতারা কেনা কাটায় ব্যস্তমুখর হয়ে পড়েন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]