​রশুনিয়ায় জে কে এম ট্রেডার্স” হেলমেট কারখানাকে মোবাইল কোর্টের মাধ্যমে বিশ হাজার টাকা জরিমানা

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০২:৪১:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০২:৪১:০১ অপরাহ্ন

নাদিম হায়দার স্টাফ রিপোর্টার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা কারার দায়ে জে কে এম ট্রেডার্স” নামক প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ২০০০০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল (৩ মার্চ ২০২৬) মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকা থেকে ১২.৩০ ঘটিকা পর্যন্ত মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিল্লাপাড়া কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এলাকায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত একটি হেলমেট প্রক্রিয়াজাত কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারি।
অভিযানে“জে কে এম ট্রেডার্স” নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে শিল্পপ্রতিষ্ঠান পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ সময় পরিবেশ অধিদপ্তর-এর সিনিয়র কেমিস্ট মোঃ ছানোয়ার হোসেন এবং সিরাজদিখান থানা পুলিশ ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

কারখানার প্রধান সোহেল দেওয়ানকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি পল্লীবিদ্যুতের সহযোগিতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া ভবিষ্যতে অনুমোদনবিহীন কারখানায় বিদ্যুৎ সংযোগ প্রদান না করার বিষয়ে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারি জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]