সৌদি আরবে সব কনস্যুলার সেবা বাতিল করল যুক্তরাষ্ট্র

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০১:৪৮:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০১:৪৮:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস ঘোষণা করেছে, সৌদি আরবের বিভিন্ন মিশনে সব কনস্যুলার সেবা বাতিল করা হয়েছে। দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবারের সমস্ত নিয়মিত ও জরুরি অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে এবং জেদ্দা, রিয়াদ ও দাহরামের মিশনগুলোতে ‘সেল্টার ইন প্লেস’ নির্দেশ কার্যকর করা হয়েছে।


বিবৃতিতে আরও বলা হয়েছে, সংস্থার ওপর হামলার কারণে আগামী নির্দেশ না আসা পর্যন্ত দূতাবাসের কাছাকাছি যাবেন না। এছাড়া আমেরিকান নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


উল্লেখ্য, আক্রান্ত হওয়ার পর ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোয় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে সৌদি আরবের রাষ্ট্রীয় সর্ববৃহৎ তেল প্রতিষ্ঠান সৌদি আরামকোতে হামলার পর আগুন ধরে যায়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]