​১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন পৌর জামায়াতের আমীর কাওসার হোসাইন

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ১২:৪৫:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ১২:৪৫:৩৭ অপরাহ্ন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

আসন্ন বানারীপাড়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বইছে আগাম নির্বাচনী হাওয়া। সাধারণ ভোটারদের মাঝে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ ও জনবান্ধব নেতা জনাব মো. কাওসার হোসাইন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বানারীপাড়া পৌর আমীর ও বিশিষ্ট এই সমাজসেবক ইতোমধ্যেই পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি আধুনিক, বাসযোগ্য ও ইনসাফপূর্ণ সমাজ গড়ার প্রত্যয় নিয়ে তিনি ইতিমধ্যে ১নং ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লা ও ঘরে ঘরে নিবিড় গণসংযোগ শুরু করেছেন। তাঁর এই আগাম তৎপরতা ও জনসম্পৃক্ততা সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আশার সঞ্চার করেছে।

প্রসঙ্গত, কাওসার হোসাইন তার প্রচারণায় 'মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত আদর্শ ওয়ার্ড' গড়ার স্বপ্ন তুলে ধরছেন। ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, "আমি ১নং ওয়ার্ডের মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। বিজয়ী হলে এই ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রূপান্তর করব, যেখানে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ও ন্যায়বিচার ফিরে পাবে।"

'চলো একসাথে গড়ি বাংলাদেশ' এই স্লোগানকে ধারণ করে তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের পৌর আমীরের এই নির্বাচনী অংশগ্রহণ ১নং ওয়ার্ডের লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ করেছে। শিক্ষিত ও স্বচ্ছ ভাবমূর্তির এই তরুণ প্রার্থীর পক্ষে সাধারণ মানুষের ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, একজন যোগ্য ও পরোপকারী জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমেই এলাকার কাঙ্ক্ষিত পরিবর্তন ও উন্নয়ন সম্ভব।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]