ইসলামাবাদে মার্কিন দূতাবাসের সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ১১:০৭:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ১১:০৭:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিলের ঘোষণা করেছে। খবর আল জাজিরা।


দূতাবাস জানিয়েছে, এই সিদ্ধান্ত শুধু ইসলামাবাদে অবস্থিত দূতাবাসেই নয়, বরং লাহোর ও করাচিতে অবস্থিত কনস্যুলেটগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আগামী শুক্রবার ৬ মার্চ পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।


মার্কিন-ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর রোববার (১ মার্চ) করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তাকর্মীদের গুলি চালানোর ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।


এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতে প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছে। কুয়েতের একটি বেসামরিক বন্দরে স্থাপিত অস্থায়ী মার্কিন অপারেশন সেন্টারে সরাসরি ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ছয় মার্কিন সেনা নিহত হয়েছেন। সোমবার বিকেলে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]